শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

মৌলভীবাজার জেলা প্রশাসক হিসেবে উর্মি বিনতে সালামের যোগদান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলা প্রশাসক হিসেবে উর্মি বিনতে সালামের যোগদান

প্রবাসী অধ্যুষিত ও পর্যটন জেলা মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ড. উর্মি বিনতে সালাম। ৩ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন। এর আগে ড. উর্মি বিনতে সালাম মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমুখ।

ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালের পহেলা আগস্ট কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার। তিনি ২৫তম ব্যাচের একজন বিসিএস কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে বগুড়ায় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে Humanities Technology বিষয়ে গবেষণা করে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন। তিনি ২০১৩ সালে মালয়েশিয়াতে Creation Innovation, Technology and Research Expo-তে রৌপ্য পদক জয় করেন।একই বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে PECIPTA কনভেশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। তিনি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা পান। এছাড়া তিনি ২০১৮ সালে Digital innovation Fair–এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তাঁর স্বামী ড. মো: নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করেন।নাবহান কবির চৌধুরী ও নাজহান কবির চৌধুরী নামে তাঁদের দুটি পুত্র সন্তান রয়েছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস