
মৌলভীবাজার প্রতিনিধি | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট | ৫৫৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গত ১৮ আগস্ট মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যান তাঁর পদে যোগদান না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন (সুমি) অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অস্থায়ী চেয়ারম্যান হিসেবে তফাদার রিজুয়ানা ইয়াসমিন জেলা পরিষদের সকল কার্যক্রম পরিষদের চেয়ারম্যানের দৈনন্দিন যাবতীয় রুটিন কার্যাদি সম্পাদন করবেন বলে ৬ সেপ্টেম্বর রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা উপ-সচিব একে এম মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়।
ইতোমধ্যে তিনি সরকারিভাবে ভারত ও যুক্তরাজ্য সফর করেছেন। তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য ৫ নং ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হন। জেলা পরিষদের প্রথম সভায় তিনি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান ১ নির্বাচিত হন।
তফাদার রিজওয়ানা ইয়াসমিন সুমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভুইয়ার সহধর্মিণী।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |