
| মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট | ১৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজার সদর উপজেলায় মনু নদে গোসল করতে নেমে সাইফ (৭) নামে এক শিশু পানিতে ডুবে মা-রা গেছে বলে জানা গেছে। সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টায় সদর উপজেলার শান্তিবাগ এলাকায় ওয়াকওয়ে ঘাটে এ ঘটনাটি ঘটে। পরে রাত ৮টার দিকে শিশু সাইফের ম র দে হ উদ্ধার করে মৌলভীবাজার ফায়ার সার্ভিস।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শান্তিবাগ এলাকার কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, সাইফ শান্তিবাগ এলাকার রকিব মিয়ার ছেলে। সাইফ শহরের আলী আমজাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। তার বাবা সম্প্রতি প্রবাসে গমন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শান্তিবাগ এলাকায় মনু রিভার ভিউ ওয়াকওয়ের ঘাটে একা গোসল করতে নামে সাইফ। এসময় কেউ তাঁর সঙ্গে না থাকায় সাইফ পানিতে ডুবে গেলে কেউ তা জানতে পারেন নি। এদিকে সাইফকে না পেয়ে রাত ৮টা পর্যন্ত মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিদল মনু নদে অভিযান চালায়। কিন্তু সাইফকে খুঁজে পান নি তারা। পরে রাত ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঘটনার সময় সাইফ মনু নদের শান্তিবাগ এলাকার জামে মসজিদ সংলগ্ন নদের পাকা ঘাটে নেমে সে একেবারেই ডুবে যায়। এসময় স্থানীয় কেউ নদে না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জিতু তালুকদার বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু সঠিকভাবে ডুবে যাওয়ার স্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার করতে পারেননি তারা। পরে ৯টার দিকে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।
ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |