বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

মৌলভীবাজারে দুই বান্ধবীকে গণধর্ষণ! তিন আসামির স্বীকারোক্তি

নিউজ ডেস্ক   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৫৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে দুই বান্ধবীকে গণধর্ষণ! তিন আসামির স্বীকারোক্তি

কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলা এক কলেজছাত্রীসহ ‍দুই বান্ধবী গণধর্ষণের ঘটনায় ১৪৬ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার তিন আসামি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে পাঠায় পুলিশ। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের বিষয়টি শিকার করে নিজেদের জবানবন্দি দেয়। এই তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা (স্টেডিয়াম) এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেণ দুই ধর্ষিতার একজন । ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত তিন অভিযুক্তকে আটক করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।

তারা হলেন, মোস্তফাপুর ইউনিয়নের উত্তর জগন্নাথপুর এলাকার ইসমাইল মিয়ার ছেলে মুন্না মিয়া (২৬), হাসিব উদ্দিনের ছেলে আকাশ (২২) ও ছুরফ মিয়ার ছেলে হুমায়ুন (২০)।

জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এসে একটি সিএনজি চালিত অটো রিকশায় কলেজ ছাত্রী (১৮) ও তার বান্ধবী (২০) উঠেন। কিছুক্ষণ পর যাত্রী বেশে চারজন ছেলে সিএনজি অটোরিকশাতে ওঠে। তখন তারা চালককে সিএনজি ঘুরিয়ে নিতে নির্দেশ দেয়। চালক তাদের কথামত গাড়ি নিয়ে চলে। ওই চারজন গাড়ির পর্দা টেনে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে ফেলে স্টেডিয়াম এলাকার পেছনে একটি ঝোঁপে নিয়ে যায়।

সেখানে তাদের মারধর করে মোবাইল, বই ও টাকা ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে এসে পুলিশকে জানালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ধর্ষিতাদের আত্মীয় স্বজনকে খবর দিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে তাদের ভর্তি করেন। এ বিষয়ে ধর্ষিত কলেজ ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতেই ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে ৫ জনকে আসামিকরে থানায় একটি মামলা করেছেন। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস