বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

মৌলভীবাজারে এনসিপির কমিটি ঘোষণা

  |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে এনসিপির কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এ কমিটি সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস অথবা নতুন আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত।

নবঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ হাসান। তার অধীনে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে ৯ জনকে। তারা হলেন ফাহাদ আলম, এহসান জাকারিয়া, মো. ইকবাল হোসেন, রুমন কবির, শামায়েল রহমান, নিলয় রশিদ, সানাউল ইসলাম সুয়েজ, শাহ মিসবাহ ও সৌমিত্র দেব।

কমিটির ২১ সদস্যের তালিকায় উঠে এসেছে জেলার বিভিন্ন এলাকা ও পেশাজীবী শ্রেণির প্রতিনিধিত্ব। তারা হলেন এডভোকেট কৌশিক দে, জাহাঙ্গীর আলম, ভীমপল সিনহা, রাসেল থিংগুজাম, জায়েদ আহমদ, সুমি চৌধুরী জয়া, প্রলয় বিশ্বাস, আব্দুল বারী খোবায়েব, বৈশিষ্ট্য গোয়ালা, তামিম আহমেদ, আবু সুফিয়ান, সৈয়দ মুফলেউস সালেকিন, সাফওয়ান চৌধুরী, আব্দুল্লাহ আল হোসাইন, লিংকন তালুকদার, জুবায়েল আহমদ শুভ, নিজাম উদ্দিন, আশরাফ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী, মোহাম্মদ হিরাজ আলী শাহ ও হোসাইন আহমদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস