মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মৌলভীবাজারের হোম কোয়ারেন্টিনে ৩১৭ জন

মৌলভীবাজার প্রতিনিধি   |   শুক্রবার, ২০ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৪৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের হোম কোয়ারেন্টিনে ৩১৭ জন

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের সাত উপজেলায় ৩১৭ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অর্থ্যাৎ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৮টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০১ জনকে ‘হোম কোয়ারেন্টিন’ এর আওতায় আনা হয়েছে।

তউহীদ আহমদ জানান, সদর উপজেলা ৬৫ জন ও জুড়ি উপজেলায় ১৯ জনসহ মোট সাত উপজেলায় ৩১৭ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার নির্দশনা দেওয়া হয়েছে। ওনারা বেশির ভাগই বিদেশ থেকে অতি সম্প্রতি দেশে ফিরেছেন। বাকি যারা আছেন বিদেশফেরতদের আত্মীয়-স্বজন।

তিনি আরও বলেন, ‘হোম কোয়ারেন্টিনে’ থাকাদের মধ্যে দুজনকে করোনা ভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে। একজনের নিগেটিভ এসেছে। অপরজনের ফলাফল এখনও আমাদের হাতে আসেনি।

এদিকে দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের একজন নারী, দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭০ এর বেশি। তার অবস্থা ক্রিটিক্যাল। তিনি আইসিইউতে আছেন। নারী যিনি তার কাশি আছে, ইতালি থেকে আসা ব্যক্তির সংস্পর্শ আছে। আরেকজন পুরুষের বয়সও ৩০ এর কোঠায়।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস