বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মোহাম্মদ আব্দুল হান্নান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

  |   রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোহাম্মদ আব্দুল হান্নান মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কুলাউড়ার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান।
জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচত হওয়ায় মোহাম্মদ আব্দুল হান্নান প্রতিক্রিয়া জানিয়ে বলেন, জেলায় শ্রেষ্ঠ হওয়া মানে কাজের স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতি-সম্মানে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি খুবই আনন্দিত। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শিক্ষক বন্ধুদের যারা আমাকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন ও বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থেকেও যাঁরা আমাকে প্রেরণা ও উৎসাহ দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আব্দুল হান্নানকে বুধবার (১৩ সেপ্টেম্বর) এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে ঘোষণা করেন জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. ঊর্মি বিনতে সালাম এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম।
এর আগে আব্দুল হান্নান কুলাউড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। আব্দুল হান্নান জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। স্যারের এ সাফল্য জাতীয় পর্যায়েও অব্যাহত থাকুক এ কামনা করেছেন সবাই। মোহাম্মদ আব্দুল লতিফ ও মায়াজান বিবি দম্পতির তৃতীয় পুত্র মোহাম্মদ আব্দুল হান্নানের বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের চান্দপুর গ্রামে। তিনি ২০০১ সালের ২৯ মার্চ সহকারী শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন লাঠিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আব্দুল হান্নান মৌলভীবাজারের জেলা অ্যাম্বাসেডর (ICT4E) এবং করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস পরিচালনাসহ গুগলমিটের মাধ্যমে উপজেলা ও নিজ বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করেন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস