রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মেহেদি মাখা হাত, রক্তের সাজে নিথর বর-নববধূ

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৫ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৭০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেহেদি মাখা হাত, রক্তের সাজে নিথর বর-নববধূ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসকে রাজশাহী থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে বর-কনেসহ নয়জন নিহত হয়েছেন। সেই সঙ্গে এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লাপাড়া থেকে আসা বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা নয় যাত্রী নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তারা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় মাইক্রোবাস থেকে ছিটকে পড়া রেল গেটের কাছে দুইজন এবং সাহিকোলা গ্রামের কাছ থেকে অপর সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। নববধূ সুমাইয়া খাতুন (২১), বর রাজন আহমেদ (২২) ও বরযাত্রী শরিফ শেখ (৩৬)। ঘটনার পরপরই উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর ছুড়ে স্থানীয়রা। ট্রেনটিকে প্রায় আধঘণ্টা রেললাইনে আটকে রাখে তারা। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস