রবিবার ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

মৃত্যু নিয়ে পোস্ট করার দেড় ঘণ্টা পর যুবকের মৃত্যু

  |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৃত্যু নিয়ে পোস্ট করার দেড় ঘণ্টা পর যুবকের মৃত্যু

জুমার নামাজ পড়ে ফেসবুকে মৃত্যু নিয়ে পোস্ট করার দেড় ঘণ্টা পর মৃত্যু হয়েছে শহীদুল ইসলাম নামে এক যুবকের। নিজ ঘরে বিদ্যুতের হোল্ডার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করনে তিনি।

শুক্রবার আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মল্লার বাড়ির নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এরআগে বেলা দুইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শহীদুল একটি ২৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে লেখা ছিল, ‘মানুষ কতইনা অদ্ভুত। একবার চিন্তা করে না আগামীকাল বাঁচবে কি না! শুধু চিন্তা করে কাকে কীভাবে ঠকানো যায়। এটাই হলো মানুষরূপী বাস্তবজীবনের কথা।’ নিহত শহীদুল ইসলাম স্থানীয় বাসিন্দা আহমদ ছফার ছেলে। পরিবারের চার বোন ও এক ভাইয়ের মধ্যে শহীদুল ছিলেন একমাত্র ছেলে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রিপন দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে শহীদুল নিজ ঘরে বিদ্যুতের হোল্ডার লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যেরা তাঁকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস