শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

মার্চে বাংলাদেশে আসছেন মোদি

নিউজ ডেস্ক   |   বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৬২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্চে বাংলাদেশে আসছেন মোদি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এ সফরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেও অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে বক্তৃতা শেষে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিস্তৃত সংস্কারের জন্য দ্বিতীয় বুদ্ধিদীপ্ত (ব্রেইনস্টর্মিং) অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ঘোষিত মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন। ওই সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ২ মার্চ ঢাকায় আসবেন। তখনই মোদির সফরের সবকিছু ফাইনাল হবে। ইতোমধ্যে কোন কোন ইস্যুতে আলাপ হবে, দুই নেতা যৌথভাবে কী কী উদ্বোধন করবেন তা নিয়ে আলাপ চলছে।

মোদি কবে আসবেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপনের মূল অনুষ্ঠান ১৭ মার্চ। আবার সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়াও যাবেন। তিনি (ভারতের প্রধানমন্ত্রী) এর আগের দিন এলে আমাদের জন্য ভালো। প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পারবেন। অন্যথায় কিছুটা ঝামেলা হবে, আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এখনো ফাইনাল কিছু হয়নি। দুদেশের মধ্যে আলোচনা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস