বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

বড়লেখা সংবাদদাতা   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি) লাতু ক্যাম্পের জনসচেতনতামূলক সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ শে জুন) দুপুর ১১টায় উপজেলার বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে স্থানীয় মেম্বার, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বড়াইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর নুর’র সভাপতিত্বে ও নায়েক মোঃ আলমগীর হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাতু ক্যম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত। বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর শাহাবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যন মো. আকবর আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব বাবু, বড়লেখা প্রেক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রমিজ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, হাবিলদার আলমগীর হোসেন, সংবাদকর্মী নাজমুল উসলাম প্রমূখ।

প্রধান অতিথি বলেন, মাদক একটি নিরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিজিবি শুধু সীমান্তে দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়, আমরা সামাজিক সচেতনতা তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখতে চাই। মাদকবিরোধী এই লড়াইয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

বক্তারা বলেন, মাদক অপরাধের পিছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এদের প্রতিরোধ করতে হলে তথ্য দেওয়া ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের নিকটবর্তী হয়ে কোন ধরনের চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশসহ মাদক জড়িত না হওয়ার আহবান জানানো হয়। প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে মাদকবিরোধী সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়, যা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস