
| মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১১৭ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উওর হোসেনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মসজিদের মিটারের কার্ড শেষ হয়ে গেলে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ লাগান বলে যানাযায়, গোপন সংবাদের বৃত্তিতে খবর পয়ে ২১অক্টোবর সোমবার বিদ্যুৎ অফিস থেকে নির্বাহী প্রকৌশলী মোঃ শাদাত হোসেন ও সহযোগী কর্মকর্তাদের নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে আসেন।
পরদিন কমিটিকে তলব করলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কমিটির সভাপতির ছেলে বিদ্যুৎ অফিসে গেলে উনাদেরকে বিদ্যুৎ অফিস কর্তিপক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
মসজিদ কমিটির সভাপতি মকবুল আলী ও উনার ছেলে ক্যাশিয়ারের দ্বায়িত্বে থাকা মোঃ শাহেদ দায় এড়িয়ে বলেন গত কয়েকদিন আগে মিটারের কার্ড শেষ হয়ে যায় তখন কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এই সংযোগটি লাগান, উনি বলেন সরকার মসজিদ এর বিদ্যুৎ বিল মাফ করেছে সমস্যা নাই,
আজ ২২ অক্টোবর সাধারণ সম্পাদক ও আমার ছেলে বিদ্যুৎ অফিসে যায় শুনেছি ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন কোন সময় কে,বা কাহারা সংযোগটি লাগিয়েছে যে আমি জানিনা। উনি আরও বলেন আমরা এগুলো কিছুই করিনি, যারা বিদ্যুৎ অফিসে জানিয়েছে তারা করেছ,
বিদ্যুৎ অফিস জরিমানা করেছে বলে ফোন কটে দিন দেন।
নির্বাহী প্রকৌশলী মোঃ শাদাত হোসেন বলেন পবিত্র যায়গা মসজিদ সেখানে অবৈধ সংযোগ লাগানোর দরকার ছিল কি।আমরা সংযোগটি বিছিন্ন করেছি এবং কমিটিকে ডেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি । জরিমানা না দিলে আইনি ব্যবস্থা নেবো।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |