রবিবার ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় দেড়শ জনকে আসামি করে মামলা, আটক ৩

  |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভৈরবে ট্রেনে হামলার ঘটনায় দেড়শ জনকে আসামি করে মামলা, আটক ৩

ভৈরবে রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেন হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড়শ জনকে আসামি করে মামলা করেছেন রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ। এছাড়া এই ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানায় এই মামলা করা হয়। এ ঘটনায় আটরা হলেন- মো. সাজন (১৭) মো. ফাহিম (১৮) ও এক কিশোর (১৭)।

এজাহার সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশনে ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ‘পল্লী জাগরণী সংঘ’ নামে একটি স্থানীয় সংগঠনের ২০০-২৫০ জন স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজ সংলগ্ন ১ নম্বর লাইন অবরোধ করেন। এসময় ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে থাকা উপকূল এক্সপ্রেস ঢাকার দিকে চলতে শুরু করে। এসময় অবরোধকারীদের ১০০-১৫০ জন দলবদ্ধভাবে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন, ঘটনাস্থলে ত্রাস সৃষ্টি করে ট্রেনের যাত্রীদের জনমনে আতঙ্ক ও ভীতি সঞ্চার করে অতর্কিতভাবে ট্রেনের ইঞ্জিন, বগি লক্ষ্য করে রেললাইন ও প্লাটফর্মে থাকা ইট-পাথর নিক্ষেপ করে।

এতে ট্রেনের ইঞ্জিন কোচের একটি লুকিং গ্লাস, একটি হেড লাইট, একটি সাইড গ্লাস, গার্ডরুমের একটি গ্লাস ও খাবার বগির দুটি গ্লাসসহ ট্রেনের ইঞ্জিনের ওপরের বিভিন্ন স্থানের রং চটা হয়ে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধের সময় দীর্ঘক্ষণ স্টেশনে ট্রেন আটকিয়ে অবরোধ কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে বৃষ্টির মতো ট্রেনে পাথর ছোড়া হয়। এ ঘটনার ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি ক্ষয়ক্ষতি ও যাত্রীদের ভয়ভীতির দেখানোর অভিযোগে ভৈরব রেলওয়ে থানায় আমার মাধ্যমে অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল রাতে অভিযান চালিয়ে ঘটনার জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, সোমবার রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালনের সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় দেড়শ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ঘটনায় প্রকৃত জড়িতদের ভিডিও ফুটেজ দেখ শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস