সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা

  |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, দুশ্চিন্তায় ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা

‎পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। ফলে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সহস্রাধিক মানুষ। সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে ৬ গ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা।

ঘটনার ‎দ্বিতীয় দিন শনিবার (২১ জুন) দুপুর পর্যন্ত ডুবে যাওয়া বেইলি ব্রিজের প্লেটগুলো সরানো হলেও ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। এর আগে শুক্রবার (২০ জুন) ভোর রাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর মালবাড়ী এলাকায় ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।

‎এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও নেওয়া হয়নি মেরামতের উদ্যোগ। ফলে এখন চরম দুর্ভোগের শিকার তারা।

‎স্থানীয় বাসিন্দা মো. মিরাজ বলেন, ভাটা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ব্রিজের অপর পাশে চন্ডিপুর ইউনিয়নের ৬টি গ্রামের মানুষের প্রয়োজনীয় সব কাজ করতে এপারে আসতে হয়। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এই এলাকার হাজার হাজার মানুষ এখন ভোগান্তির মধ্যে রয়েছেন। পাশাপাশি ওপারে অনেক শিক্ষার্থী আছে যাদের আগামী ২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় আছে।

‎স্থানীয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মো. সাদমান বলেন, আগামী ২৬ তারিখ আমাদের এইচএসসি বাংলা পরীক্ষা। এই ব্রিজটি এর আগে মেরামত করা না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমাদের অনেক পথ ঘুরে পরীক্ষার সেন্টারে যেতে হবে। আমাদের অনেক সময় নষ্ট হবে।

তবে এ ব্যাপারে পিরোজপুর সড়ক ও জনপদের বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু বলেন, আমরা ইতোমধ্যে বেইলি ব্রিজটির ভাঙা ও পানিতে ডুবে থাকা প্লেট ও পাতগুলো সরানোর কাজ করছি। তবে ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করছি এক সপ্তাহের মধ্যে ব্রিজটি মেরামত করা সম্ভব হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস