শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ভারতের উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স পেল ছাতকবাসী

  |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ৩০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের উপহার আইসিইউ অ্যাম্বুলেন্স পেল ছাতকবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি:: জেলার ছাতকবাসীকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। শনিবার (১১ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাতে চাবি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।

এ উপলক্ষে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতাল কর্তৃক  আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংসদ মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিয়োজিত ভারতের ডেপুটি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, ‘মুমূর্ষু রোগীদের চিকিৎসাসেবা প্রদানে লাইফ সাপোর্ট এম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটির সঠিক ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে এটিকে দীর্ঘদিন সচল রাখা সম্ভব।’

প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, ‘মুক্তিযুদ্ধসহ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতি প্রাচীন। বিজয়ের মাসে এ লাইফ সাপোর্ট এম্বুলেন্স উপহার দিয়ে ভারত সরকার বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বের হাত আরও প্রসারিত করল। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মহামারী করোনাকালেও প্রথম ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল ভারত।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. তোফায়েল আহমদ সনি ও হাসপাতালের প্রধান সহকারী আমিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তামিম ইয়ামিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক পৌরসভার সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, দোয়ারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, ছাতকের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস