শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ভাইকে খুন করে অভিনেত্রী গ্রেফতার

  |   বুধবার, ২৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাইকে খুন করে অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক:: নিজের আপন ভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ের বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় ভাই রাকেশ কাটওয়েকে (৩২) তিনি নৃশংসভাবে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার দায়ে গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) শানায়া কাটওয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পরিকল্পিতভাবে কয়েকজনের সহায়তায় নৃশংসভাবে নিজের ভাইকে হত্যার অভিযোগ শানায়ারের বিরুদ্ধে। শুধু তাই হত্যার পর ভাইয়ের দেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছুঁড়ে ফেলেছেন তিনি। এ ঘটনায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, পুলিশ প্রথম মামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে। তারা হলো-তৌসিফ চন্নপুর, আমান গিরানিওয়াল, আলতাফ মোল্লা এবং নিয়াজ আহমেদ কাটিগর। এরপর তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হত্যার পেছনে আসল মাস্টারমাইন্ড নিহতেরই বোন নায়িকা শানায়া! এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তদের একজন নিয়াজ আহমেদ কাটিগরের (২১ বছর) তরুণের সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। এরপর তারা দু’জন আরও তিনজনকে সঙ্গে নিয়ে রাকেশ কাটওয়েকে হত্যা করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে শানায়া কাটওয়ের সিনেমায় অভিষেক ‘ইদাম প্রেমাম জীবানাম’ সিনেমার মাধ্যমে। এরপর চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘অন্দু ঘনটেয়া কাথে’ সিনেমাতেও দেখা যায় তাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস