বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বড়লেখায় সাইফুর হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার, রিমান্ডে

  |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় সাইফুর হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার, রিমান্ডে

মৌলভীবাজারের বড়লেখায় সিলেট পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জলিল উদ্দিনকে  তিন বছর পর অবশেষে গ্রেপ্তার করেছে পিবিআই। গত বুধবার (০২ আগস্ট) ভোরে বিয়ানীবাজারের উত্তর আখা খাজনা এলাকা থেকে জলিলকে গ্রেপ্তার করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান।

পরদিন বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে তাকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জলিল উদ্দিন উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলী।

নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই হাসানুজ্জামান জানান, সাইফুর হত্যা মামলার  এজাহারনামীয় আসামি প্রায় ৩ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে তাকে বিয়ানীবাজার এলাকা থেকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

জানা গেছে, সাইফুর রহমান পরিবারের সঙ্গে সিলেটে বসবাস করতেন। ঈদুল আযহা উদযাপন করতে ২০২০ সালের ৩০ জুলাই রাতে তিনি একাই গ্রামে বাড়িতে এসে বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামে মামার বাড়িতে ওঠেন। রাতে ১১টার দিকে একটি নম্বর থেকে ফোন পেয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ৩১ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে তার কোনো সাড়া শব্দ পাননি। পরে তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন সাইফুর রহমানের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনাটি ধাপাচাপা দিতে অভিযুক্ত জয়নাল উদ্দিন ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে এলাকায় প্রচার চালায়।

কিন্তু শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলেন। এরপর ওই বছরের ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুরের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার কথা উঠে আসায় ওইদিন নিহতের ছোট ভাই এমদাদুর রহমান থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাইফুর রহমান হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস