শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বড়লেখায় লেকের পানিতে মিলল চা শ্রমিকের লা*শ

  |   বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় লেকের পানিতে মিলল চা শ্রমিকের লা*শ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে লেকের পানি থেকে এক চা শ্রমিকের লা-শ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নি হ ত চা শ্রমিকের নাম বাবুল চাষা (৫৫)।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেক থেকে বাবুল চাষার লা-শ-টি উদ্ধার করে পুলিশ।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত চা শ্রমিক ওই চা বাগানের মৃত শ্রীপ্রসাদ চাষার ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যান। গত রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাবুল চাষা ঘর থেকে বেরিয়ে যান। পরে আর ঘরে ফেরেননি। স্বজনরা তাকে কোথাও খুঁজে পাননি।

এদিকে বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনভাগ চা বাগান (মোকাম ডিভিশন) এলাকার একটি লেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, লেকের পানিতে পড়ে হয়তো বাবুল চাষার মৃত্যু হয়েছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ বৃহস্পতিবার বিকেলে বলেন, বাবুল চাষা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। প্রায় তিনি ঘর থেকে বেরিয়ে যেতেন। স্বজনরা তাকে খুঁজে ঘরে আনতেন। গত রোববার বাবুল ঘর থেকে বেরিয়ে যান। পরে আর আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, লেকের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি।

ময়নাতদন্তের জন্য লা-শ মর্গে পাঠানোসহ এ ঘটনায় থানায় অপমৃ-ত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই জাহেদ আহমদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস