মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বুয়েটের সেই ৩৪ শিক্ষার্থীকে কারাগারে প্রেরণ

  |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুয়েটের সেই ৩৪ শিক্ষার্থীকে কারাগারে প্রেরণ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেপ্তার ৩৪ শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর সোমবার বিকেলে তাঁদের সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার বিকেলে এই ৩৪ জনকে আটক করে তাহিরপুর থানা-পুলিশ। সোমবার দুপুরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় পুলিশ মামলা করে। পুলিশের দাবি, গ্রেপ্তার শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা হাওরে বেড়ানোর বাহানায় এখানে গোপন বৈঠক ও সরকারবিরোধী ষড়যন্ত্র করতে এসেছিলেন। জননিরাপত্তা বিঘ্নিত ও মানুষের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্য ছিল তাঁদের। গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে বুয়েটের শিক্ষার্থী রয়েছেন ২৪ জন।

গ্রেপ্তার বুয়েটের শিক্ষার্থীরা হলেন আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আবদুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক, রাইয়ান আহম্মেদ, তানিমুল ইসলাম ও মো. আবদুল্লাহ মিয়া।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা, এসব শিক্ষার্থী রোববার সকাল সাতটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসেন। সেখান থেকে একটি হাউসবোট নিয়ে তাঁরা টাঙ্গুয়ার হাওরে যান। তাঁরা হাউসবোট নিয়ে দিনভর হাওরে ঘোরেন। বিকেলে হাওরের উত্তর পাড়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় যাওয়ার পথে পুলিশ দুটি স্পিডবোটে গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। রোববার বিকেল থেকে সেমাবার সকাল পর্যন্ত থানা-পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও এ বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।

বিকেলে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, আটক শিক্ষার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের সময় লেগেছে। অভিযোগ সম্পর্কে নিশ্চিত হয়েই তাঁদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার দেখানো হয়েছে। যাতে কেউ সন্দেহ না করে এ জন্য তাঁরা বেড়ানোর ছলে হাওরে এসেছেন। তাঁদের মূল উদ্দেশ্য ছিল ভিন্ন। দুপুরে দায়ের করা মামলার বাদী হয়েছেন তাহিরপুর থানার উপপরিদর্শক মো. রাশেদুল কবির।

সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মোমতাজুল হাসান আবেদ বলেন, এসব শিক্ষার্থীকে আটকের পর ঢাকা থেকে জানানো হয়, এখানে তাঁদের সংগঠনের দু-একজন কর্মী আছেন। তাঁরা হাওরে বেড়াতে এসেছিলেন। কিন্তু রোববার বিকেল থেকে থানায় যোগাযোগ করেও তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ বলেছেন, পুলিশ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস