মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বিশ্বে করোনা থেকে সুস্থ এক কোটি ৬০ লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৬০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বে করোনা থেকে সুস্থ এক কোটি ৬০ লক্ষাধিক মানুষ

করোনায় এখনও মৃত্যুর মিছিল দীর্ঘ হলেও আশার খবর হচ্ছে বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সোমবার পর্যন্ত করোনায় আট লাখ ১২ হাজার ৪৮৭ জন রোগী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯ জন।

ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪ জন, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।

কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮ জন, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫, ওমানে ৭৮ হাজার ৩৮৬ সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ এবং এবং বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস