মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

‘আলোর পাঠশালা’র শিক্ষার্থী পথশিশুরা পেল রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ

  |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৪৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘আলোর পাঠশালা’র শিক্ষার্থী পথশিশুরা পেল রোকিয়া কল্যাণ ট্রাস্টের শিক্ষা উপকরণ

কুলাউড়ায় শিক্ষা প্রসারে নিরবে কাজ করে যাচ্ছে ‘বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্ট’ শিক্ষা উপকরণ বিতরণ,দরিদ্র শিক্ষার্থীদের বই,খাতা দিয়ে সহযোগীতা ছাড়াও সামাজিক মানব কল্যাণমুখী নানা কাজ করে ইতি মধ্যে প্রসংশা কুঁড়াচ্ছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া জংশন স্টেশনে পথশিশুদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান আলোর পাঠাশালা’র অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আয়োজকদের মায়ের নামে প্রতিষ্ঠিত সংগঠনটির পক্ষ থেকে এর আগেও উপজেলার প্রায় ৩শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, রাবারসহ নানা শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

দ্বিতীয় দফা শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বেগম রোকিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতই এর সভাপতিত্বে এবং
প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এস আই এনামুল হক, রেলওয়ে ষ্টেশন মাষ্টার রোমান আহমদ, মুসলিম হ্যান্ডস বাংলাদেশের রিজোয়ানাল ম্যানেজার ফুয়াদ আহমদ তায়েফসহ আরো অনেকে।

এছাড়াও সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ আলোর পাঠশালার শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস