সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

কুলাউড়ায় মধ্যপ্রাচ্য ফেরত ৫ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মধ্যপ্রাচ্য ফেরত ৫ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে মধ্যপ্রাচ্য ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

হোম কোয়ারেন্টাইনের নির্দেশপ্রাপ্তদের তিনজন সংযুক্ত আরব আমিরাত ও দুইজন ওমান থেকে দেশে আসেন। এদের মধ্যে গত ৩ মার্চ একজন, ১৫ মার্চ একজন ও ১৬ মার্চ তিনজন দেশে এসেছেন।

সোমবার (১৬ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত মেডিকেল টিম কুলাউড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে তিনজনের তালিকা পাঠায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা করোনা আক্রান্ত সন্দেহভাজনদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল কুলাউড়ায় আসার কথা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম ফরহাদ চৌধুরী জানান, সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে কর্মরত মেডিকেল টিম তিন প্রবাসীর নামের তালিকা আমাদের কাছে প্রেরণ করে। তাঁদেরকে আগামী ১৪ দিন নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে তাদের কোন সমস্যা হলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস