মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

বিনা চিকিৎসায় মারা গেল চার বছরের শিশু!

নিউজ ডেস্ক ::   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৭৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিনা চিকিৎসায় মারা গেল চার বছরের শিশু!

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত চার বছরের শিশু বাচ্চার চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা মেলেনি। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

মঙ্গলবার (১৬) দুপুরে পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাওন নামে চার বছরের শিশু। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এই বিড়ম্বনায় পড়তে হয় শিশুটির পরিবারকে। গ্রামের বাড়ি রংপুর হলেও চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় থাকেন শিশু শাওনের পরিবার।

শাওনের বাবা জাহিদ হোসেন বলেন, ‘আজ দুপুরে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় আমার ছেলে। তাকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতলে ঘুরেছি। কোনো হাসপাতাল ভর্তি নিতে রাজি হয়নি। কোথাও চিকিৎসা না পেয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সেখানে মারা যায় আমার বাচ্চা।’

তিনি বলেন, ‘এত আকুতি মিনতি করেও আমার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। এর চেয়ে ব্যর্থতা কি হতে পারে। এখন মরদেহ নিয়ে রংপুর যাচ্ছি। সেখানেই দাফন কাজ সম্পন্ন করবো।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির পর থেকে চট্টগ্রামে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠছে। সম্প্রতি আইসিইউ সুবিধা না পেয়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়। এছাড়া চিকিৎসার অভাবে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাও মৃত্যুবরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস