বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

‘বিতর্কিত বক্তব্যের’ বিষয়ে মির্জা আব্বাসকে শোকজ বিএনপির

  |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৫৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘বিতর্কিত বক্তব্যের’ বিষয়ে মির্জা আব্বাসকে শোকজ বিএনপির

টুডে নিউজ ডেস্ক:: সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর গুমের নেপথ্যে ‘দলের নেতারা জড়িত রয়েছেন,’ প্রকাশ্য সভায় এমন বক্তব্য দেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর নাখোশ হয়েছে তার দল।

এজন্য বৃহস্পতিবার (২২ এপ্রিল) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয় মির্জা আব্বাসকে।

বিএনপির নীতি নির্ধারণী সূত্র জানায়, ওইদিনের ভার্চুয়াল সভার পর মির্জা আব্বাসকে দলের পক্ষ থেকে তিনটি ড্রাফট দেয়া হয় যা তিনি সংবাদ সম্মেলনে উপস্থাপন করবেন। সেখানে তাকে অনুতপ্ত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। কিন্তু মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে সেই তিনটি ড্রাফটের কোনো বক্তব্য দেননি। এরপর দলের হাইকমান্ড তার সঙ্গে যোগাযোগ করে তার প্রতি ক্ষোভ প্রকাশ করে।

তারই ধারাবাহিকতায় মির্জা আব্বাসকে এই নোটিশ দেয়া হলো।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত ভার্চুয়াল সভায় মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলী ‘গুমে’র নেপথ্যে সরকার নয়, বিএনপির লোকই রয়েছে।এ নিয়ে তোলপাড় শুরু হলে পরের দিন ১৮ এপ্রিল তিনি বক্তব্য বিকৃত করার অভিযোগ তুলে গণমাধ্যমের ওপর দায় চাপান।

এ বিষয়ে বক্তব্যের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সাড়া মেলেনি।

তবে রাত পৌনে ১০টার দিকে মির্জা আব্বাস জানান, তিনি চিঠির কথা শুনেছেন, তবে এখনো পাননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস