রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

বিএনপি মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেঃ হানিফ

  |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপি মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেঃ হানিফ

টুডে নিউজ ডেস্ক::

বিএনপি মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ চৌরাস্তায় আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াত চক্রের অপরাজনীতি,দেশবিরোধী ষড়যন্ত্র,সন্ত্রাস-নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিলে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন,বিএনপি মিথ্যাচার করে সরকার পতন ঘটাতে পারবে না।সেই শক্তি বিএনপির নাই।তিনি বলেন,বিএনপি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাসী করে না।তারা পাকিস্তানের আদর্শে বিশ্বাসী,পাকিস্তানের বাকধারা ও রাজনীতিতে বিশ্বাসী।তাদের কাছে বাংলাদেশ ও মানুষের উন্নয়নের কোনো মূল্য নেই।সেই কারণে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়।বিএনপি দেশে যেকোনো নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে আমরা দাঁত ভাঙা জবাব দেব।

আ.লীগের এই নেতা বলেন,বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি,সন্ত্রাস ও মানুষ হত্যার দায়ে দণ্ডিত আসামি।দণ্ডপ্রাপ্ত শীর্ষ ২ নেতার নেতৃত্বে জনগণ আপনাদের পছন্দ করে না,তাই সেই দল কখনো জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই।হানিফ বলেন,আমরা কারো সঙ্গে বিবাদে জড়াতে চাই না। তবে কোনো দল দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজপথে থেকে তা প্রতিহত করা হবে।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস