রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

বাড়ি থেকে বেরিয়ে কলেজছাত্রী লাশ!

নিউজ ডেস্ক   |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   ৮০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাড়ি থেকে বেরিয়ে কলেজছাত্রী লাশ!

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার মুন্সিপাড়া গ্রামের বদরুজ্জামানের মেয়ে রুমাইয়া আক্তার রুমি (২০)। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেল থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমাইয়া আক্তার রুমি দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে বস্তাবন্দী অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে বিষয়টি ইউপি চেয়ারম্যান সুলতানা আক্তার কল্পনাকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ।

বদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, কলেজছাত্রী রুমাইয়া আক্তার রুমি শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস