শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বানভাসীদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন অপু বিশ্বাস

  |   সোমবার, ২৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বানভাসীদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন অপু বিশ্বাস

দেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটসহ সেখানে এখন নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ ও প্রতিষ্ঠান দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছেন। বানের জলে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন কেউ কেউ।

সাধারণ মানুষের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। বন্যায় বানভাসী মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। এবার তিনি কথাও রাখলেন। ত্রাণ পাঠাচ্ছেন পানিতে তলিয়ে থাকা অঞ্চলগুলোতে।

অপু বিশ্বাস ফেসবুকে ত্রাণ প্রস্তুত করার কিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ মানুষের জন্য।’ সেই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। নায়িকা প্রশংসা করছেন তার অনুরাগীরা।

অপু বলেন, ‘দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কদিন ধরে খুব অস্থিরতায় দিন কাটাচ্ছে বানভাসী মানুষদের কথা ভেবে। কত শিশু, কত নারী-গর্ভবতী, বৃদ্ধ মানুষেরা কত অসহায় দিন যাপন করছেন। বিশেষ করে বাচ্চাদের কথা ভেবে মনটা হাহাকার করছে। সবার কথা মাথায় রেখেই আমার সাধ্যমতো কিছু ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছি। যদি এতে একটি মানুষেরও জীবন বাঁচে সেটাই আমার শান্তি।’

তিনি আরও বলেন, ‘এই ক্রান্তিকালে জাতির এক হয়ে কাজ করে যাওয়া উচিত। বন্যা পরবর্তী দিনগুলো নিয়েও আমাদের প্রস্তুত থাক হবে।’ অপু বিশ্বাস বন্যার্তদের জন্য শুকনো খাবার, স্যালাইনসহ নানা রকম দরকারি জিনিস ত্রাণ হিসেবে পাঠাচ্ছেন বলে জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস