মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বাথরুম থেকে গোপনে রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ১

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৬৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাথরুম থেকে গোপনে রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ১

গোপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীর ভিডিও ধারণ করায় বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে সোমবার রাতে এই ঘটনা ঘটে। আটক রায়হানের (২৫) বাড়ি নওগাঁয়। রায়হান রাবির সাবেক ছাত্র বলে দাবি করেছে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, ওই ছাত্রী সিরাজী ভবনের তৃতীয় তলার বাথরুমে যাওয়ার পর গোপনে ভিডিও ধারণ করে রায়হান। বাথরুম থেকে বেরিয়ে ঘটনা বুঝতে পেরে ওই শিক্ষার্থী বিষয়টি তার বন্ধুদের জানান। পরে তার বন্ধুরা রায়হানকে ধরে মারধর করে প্রক্টরের হাতে তুলে দেন।

রায়হানকে আটকের পর সংশ্লিষ্ট কয়েক শিক্ষার্থী জানান, যুবকটি গোপনে ওই ছাত্রীর বাথরুম কার্যের ভিডিও ধারণ করেছে। জানার পর তারা সেখানে উপস্থিত হন। এরপর তাকে কিছু উত্তম-মধ্যম দিয়ে প্রক্টরের হাতে তুলে দেন।

আরো পড়ুন: রাসিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘অভিযুক্ত যুবক গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রামেকের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকাল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।’

সৌজন্যে:ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস