বুধবার ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

ততক্ষণে শুরু হয়ে গেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সাংবাদিকদের একাংশ প্রেস বক্স ও মিডিয়া ট্রিবিউনে যাওয়ার জন্য লিফটের অপেক্ষা করছে। সেখানেই ছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান পাবলো সরিনও।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার এক মিডিয়ার হয়ে বিশ্বকাপে কাজ করছেন। তাই তিনিও মিডিয়া ট্রিবিউনের লিফটের অপেক্ষায়। বাংলাদেশের সাংবাদিক পরিচয় দিতেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন সরিন। আর্জেন্টিনার অনেক সমর্থক বাংলাদেশে ভালোভাবেই তার জানা।

লিফট আসতে খানিকটা বিলম্ব। এই সুযোগে সরিনের সঙ্গে কিছুটা আলাপ। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থন নিয়ে তার মন্তব্য, ‘এটা আসলেই অবিশ্বাস্য, এত দূর থেকে আর্জেন্টিনাকে বাংলাদেশ যেভাবে সমর্থন করছে। আমরা আর্জেন্টাইনরা বাংলাদেশের মানুষদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ আর্জেন্টিনাকে আকুণ্ঠ সমর্থন করে। আর্জেন্টিনার ফুটবল সমর্থকরাও বাংলাদেশের খোঁজ খবর রাখেন৷ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা এই ফুটবলার বাংলাদেশের ফুটবল নিয়ে জানতে চাইলেন এই প্রতিবেদকর কাছে। অতি সম্প্রতি বাংলাদেশ ইউরোপের দল সান মারিনোকে হারিয়েছে। ১৯৯৮ সালে আমেরিকার হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করা থমাস ঢুলি বাংলাদেশের কোচ হয়েছেন। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পর অনেক উন্মাদনা। এসব তথ্য শোনার পরে সরিনের প্রতিক্রিয়া, ‘দারুণ! বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে শুভ কামনা রইল।’

লিফটের অপেক্ষায় থাকতে ট্যাবে চোখ রাখছিলেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে। আবারও মেসির হাতে শিরোপা দেখার প্রত্যয় ব্যক্ত করেন ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়কত্ব করা সরিন। তিনি বলেন, ‘মেসির দল এবারও দারুণ ফর্মে রয়েছে। শিরোপা জেতার সম্ভাবনা জোরালো।’

লিফট এসে পড়ায় সবার তাড়াহুড়ো করে উঠার চেষ্টা। সেই ভিড়ে সরিনও যোগ দিলেন। এরপর আলোচনার ইতি টানতে হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস