শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে আটক ৫৪

নিউজ ডেস্ক   |   বুধবার, ২০ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে আটক ৫৪

বেনাপোল ও দৌলতপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ ৫৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলায়।

বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল ওহাব জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বিপুলসংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে।

এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ নারী-পুরুষ শিশুকে আটক করেন।

অন্যদিকে দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন জানান, তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার ভোরে গাতীপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২৪ নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়।

এদিকে বুধবার সকালে সাদিপুর সীমান্তে দালালসহ পাঁচজনকে আটক করেছেন আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক পাচারকারী আলমগীর হোসেন (৩০) বেনাপোল ভবারবের গ্রামের আবুল কালামের ছেলে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার আবদুল ওহাব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস