শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

বন্যায় কুলাউড়া পৌরসভার রাস্তা ঘাটের ক্ষত সারতে প্রয়োজন ২৭ কোটি টাকা!

  |   বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্যায় কুলাউড়া পৌরসভার রাস্তা ঘাটের ক্ষত সারতে প্রয়োজন ২৭ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘমেয়াদী বন্যায় কুলাউড়া পৌরসভার বেশ কয়েকটি গ্রামের মানুষকে এক অসহনী জীবন পার করতে হয়েছে।ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তা ঘাট ও ড্রেনের।৬নং ওয়ার্ডের গুগালীছড়ার ৩টি স্থানে ভাঙ্গনের ফলে ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে। দীর্ঘস্থায়ী এই বন্যায় কুলাউড়া পৌরসভার ১১ কি.মি. রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষত সারতে ২৭ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে কুলাউড়া পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গেল বন্যায় কুলাউড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ৩টি গ্রাম, ২নং ওয়ার্ডের ২টি গ্রাম, ৩নং ওয়ার্ডে অবস্থিত উপজেলা প্রশাসন এলাকা, সদর হাসপাতালসহ ৭টি এলাকা, ৪,৫,৬ ও ৮নং ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হয় এবং এ বন্যা প্রায় ১ মাস দীর্ঘস্থায়ী হয়। বন্যায় ৬নং ওয়ার্ডের গুগালীছড়া খালের ৩টি স্থানে ভাঙ্গন দেখা দেয়।

ক্ষতিগ্রস্থ সড়কগুলো হচ্ছে পৌরসভার ১নং ওয়ার্ডের বিছরাকান্দি-সোনাপুর-বিহালা রাস্তা, সাদেকপুর গ্রামের রাস্তা, বিহালা মুহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা, ২নং ওয়ার্ডের দেখিয়ারপুর রাস্তা, নার্সারী উত্তর পাশের্^র রাস্তা ও শিবির রোড, ৩নং ওয়ার্ডের নতুনপাড়া রাস্তা, হাসপাতাল সড়ক, উপজেলা পরিষদের রাস্তা, স্টেশন রোড, ৪নং ওয়ার্ডের মাগুরা রোড, দক্ষিণ মাগুরা রোড, ৫নং ওয়ার্ডের ভাঙ্গারী পট্টি রোড, উছলাপাড়া রাস্তা, খেলার মাঠের উত্তর পার্শে¦র রাস্তা, ৬নং ওয়ার্ডের ভোলানাথ রাস্তা, পূর্ব জয়পাশা রাস্তা, গুগালীছড়ার পশ্চিম পার্শ্বের্র রাস্তা, ৮নং ওয়ার্ডের চাতলগাঁও ঈদগাহ রোড, দক্ষিণ চাতলগাঁও রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকা থেকে পানি নামায় বন্যার ভয়াবহতার চিহ্ন দৃশ্যমান হয়েছে। বন্যার পানির তোড়ে এগুলোর বিভিন্ন অংশের পীচ ও পাথর সরে গেছে, সৃষ্টি হয়েছে গর্ত অসংখ্য খানা খন্দের। এ অবস্থায় এলাকার লোকজন চরম সাথে দূর্ভোগ পোহাচ্ছেন।

কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, দীর্ঘস্থায়ী এই বন্যায় পৌর এলাকার শহর ও পাড়া মহল্লার বিভিন্ন রাস্তার প্রায় ১১.০০ কি.মি. ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, এই ক্ষতির পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা।

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ২৪টুডে নিউজ কে জানান, স্বল্প আয়ের পৌরসভার সংস্থাপন ব্যয়ভার মিটিয়ে বিদ্যমান ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো পুণরায় মেরামত করা পৌরসভার স্বক্ষমতার বাইরে। তিনি জানান, সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের প্রয়োজন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস