মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বন্ধুত্ব নয়, অনির্বাণের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোহিনী

  |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধুত্ব নয়, অনির্বাণের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সোহিনী

একসময় টলিপাড়ায় অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। অবশ্য সে সময় দুজনের কেউই বিষয়টি স্বীকার করেননি। ‘ভালো বন্ধু’ বলে এড়িয়ে গেছেন গণমাধ্যমের প্রশ্নের জবাব। দেরিতে হলেও এবার নিজেদের অতীত সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সোহিনী। জানালেন, সহঅভিনেতা অনির্বাণের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

তবে ঠিক কোন সময়ে তারা সম্পর্কে ছিলেন সে বিষয়টা স্পষ্ট করেননি সোহিনী।

এক প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলাকে অভিনেত্রী বলেন, আমাদের একটা সম্পর্কও ছিল।

ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্বে বর্তমানে ‘বেকার’ সময় কাটাচ্ছেন অনির্বাণ। এ প্রসঙ্গে সোহিনী বলেন, কোনো শিল্পী বা টেকনিশিয়ান কাজ থেকে বাদ পড়বেন, কোনো কাজের মানুষ কাজ থেকে বাদ পড়বেন, এটা হওয়ার কথা ছিল না। সে (অনির্বাণ) কাজের মানুষ। কাজের মানুষ কেন, কাজ থেকে বাদ পড়বে? তারপরও অনেক কিছু বলা উচিত। আবার অনেক কিছু বলা যাবে না, এটাও সত্যি কথা। ও ওর মতো করে লড়াই করছে। সেই লড়াইয়ে যদি সততার জয় হয়, ন্যায়ের জয় হয়, নিশ্চয়ই হবে।

বর্তমানে সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে রয়েছেন সোহিনী। গত বছরের ১৫ জুলাই চার হাত এক হয় তাদের। অন্যদিকে, মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ অনির্বাণ। তাদের বিবাহিত জীবনের বয়স পাঁচ বছর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস