সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

বড়লেখায় এক্সকাভেটর দিয়ে উঁচু টিলা মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় এক্সকাভেটর দিয়ে উঁচু টিলা মাটি কাটার অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গোলসা গ্রামে এক্সকাভেটর (ভেকু) দিয়ে উঁচু টিলা

কেটে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল। রবিবার (৩১ মে) দুপুরে বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে একটি এক্সকাভেটরের মাধ্যমে চলমান মাটি কাটার কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলসা গ্রামের মৃত মতছিন আলীর ছেলে প্রবাসী আসাদ খানের মালিকানাধীন টিলাবাড়িতে মাটি কাটার বিষয়টি তদন্ত করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও মুড়াউল গ্রামের ইউপি সদস্য আনিস মিয়ার মালিকানাধীন এক্সকাভেটর ব্যবহার করে টিলা কাটা হচ্ছিল। তদন্তে মাটি কাটার জন্য কোনো বৈধ অনুমোদন বা প্রশাসনিক অনুমতি পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, অনুমতি ছাড়া এক্সকাভেটর ব্যবহার করে মাটি বা টিলা কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং ভূমিক্ষয়ের ঝুঁকি বাড়ায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর পক্ষে অভিযান পরিচালনাকারী প্রতিনিধি রুপম দাস তিনি বলেন, “রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিকাটা হলে অভিযান চালিয়ে মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। ব্যবহৃত এক্সকাভেটরের চাবি জব্দ করে সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের কাছে রাখা হয়েছে। সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করা হয়েছে এবং আগামীকাল অফিসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস