
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ জুন ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে

বড়লেখা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলকে অভিনন্দন জানিয়ে বড়লেখা উপজেলা ও পৌর শাখা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৪টায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর যুবদল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় ‘জাকির ভাই, জাকির ভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিল শেষে পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ফাহিমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন, খন্দকার আহমদ মজনু ও মুজিবুর রহমান ময়নুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা কবির আহমদ তাপাদার, শামীম আহমদ, নাসিম চৌধুরী সাকিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরানুল হক বাবু, ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব রিপন আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ এবং সদস্য সচিব আব্দুল জব্বার।
এছাড়াও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রিপন, জুয়েল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক আহমদ, ছাত্রনেতা সামি আহমদ, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, ছাত্রদল নেতা ফায়েক আহমদ এবং দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
