Warning: getimagesize(/home/todaynew/public_html/wp-content/uploads/2024/10/Untitled-2-copy222.jpg): Failed to open stream: No such file or directory in /home/todaynew/public_html/wp-content/plugins/wonderm00ns-simple-facebook-open-graph-tags/public/class-webdados-fb-open-graph-public.php on line 1414

রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

বছরে ৫ হাজার নারী জরায়ুমুখে ক্যান্সারে মারা যান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশে প্রতিবছর অন্তত পাঁচ হাজার নারী জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এমনকি এদেশের নারীদের প্রাণঘাতী রোগের মধ্যে দ্বিতীয় অবস্থানে জরায়ু ক্যান্সার। এমন বাস্তবতায়, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪ অক্টোবর থেকে  সিলেটে শুরু হচ্ছে টিকাদান কার্যক্রম।

ইউনিসেফের সহযোগিতায় মাসব্যাপী কার্যক্রমে  সিলেট অঞ্চলে ২ লাখ ৪ হাজার জন কন্যা শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ইউনিসেফ ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা।

বক্তারা জানান, ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও স্কুলের বাইরে ১০ থেকে ১৪ বছর বয়সী কন্যা শিশুদের এ টিকা প্রদান করা হবে।

VaxEpi অ্যাপ বা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্রি-তে এই টিকা দেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নগরের বিভিন্ন ওয়ার্ড, জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি চিকিৎসালয়েও এই সময় টিকাদান কার্যক্রম চালু থাকবে।

এ বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ গোলাম আযম, ইউনিসেফের সিলেটের অফিস প্রধান কাজী দিল আফরোজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস