বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারে আ.লীগের বিক্ষোভ

  |   রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৫৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মৌলভীবাজারে আ.লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার অফিস:: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আজ রোববার (৬ ডিসেম্বর) বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী যুবলীগ।

রোববার সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে সদর আওয়ামী লীগ ও বেলা ১টায় শহরের চৌমোহনা পয়েন্টে জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সাংসদ নেছার আহমদ বলেন, উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্ত করতে বিরোধী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন ন্যাক্কারজনক কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন ওই ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভাংচুর করা হয়।

এদিকে, এমন উত্তপ্ত অবস্থার মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশেই দায়িত্বরত ছিল পুলিশ। তবে দুর্বৃত্তদের আটক করতে পারেনি তারা। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস