
| মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০ | প্রিন্ট | ৫৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক:: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কুলাউড়ায় উপজেলা তালামীয ও পৌর তালামীযের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে কুলাউড়া শহরে বিক্ষোভ মিছিল শেষে স্টেশন চৌমুহনীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তালামীযের সভাপতি এম. আফজাল হোসেন সাজু’র সভাপতিত্বে ও পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ ও বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারণা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে এবং নবী প্রেমিকরা ফ্রান্সের পণ্য বর্জন করতে বাধ্য হবে।’



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |