বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ফুটপাতে জমে ওঠেছে শীতের পোশাক বিক্রি

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুটপাতে জমে ওঠেছে শীতের পোশাক বিক্রি

হাওর এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা হলেই নামে শীত, রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে চারিপাশ। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা পাওয়া যায় না। শীত কিছুটা বাড়ায় ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। শীতবস্ত্র কিনতে স্বল্প আয়ের মানুষেরা ভিড় করছেন বিভিন্ন ফুটপাতে। মূলত বিকেল হতেই এসব ফুটপাতে ভিড় করেন ক্রেতারা।

এছাড়াও জেলা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে সুলভ মূল্যে বাহারি শীতের পোশাক পাওয়া যায়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার বাজারসহ বিভিন্ন বাজার ও রাস্তার ফুটপাতে টেবিল অথবা ভ্যান গাড়িতে অস্থায়ী এসব দোকানে বয়স্কদের সোয়েটার, কোট, মাফলারসহ ছোটদের বিভিন্ন সাইজের শীতের পোশাক বিক্রি হচ্ছে। হকাররা অনেকে হাঁকডাক করে এসব কাপড় বিক্রি করছেন।

মেয়েদের সোয়েটার মান ভেদে ২০০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৫০০ টাকা, ছোটদের বিভিন্ন পোশাক ৫০ থেকে ৪০০ টাকা, মাফলার ৪০ থেকে ১৫০ টাকা এবং গরম টুপি ৫০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

ফুটপাতের ভাসমান দোকানি আজমিরিগঞ্জ থেকে আসা মহিবুর রহমান জানান, শীতের শুরুতেই আমরা শীতকালীন পোশাক বিক্রি শুরু করেছি। গত কয়েক দিন শীতের প্রকোপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় আগের চেয়ে এখন ক্রেতার ভিড় বেড়েছে। ফুটপাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। এছাড়া জ্যাকেট, সোয়েটার ও বিভিন্ন ধরনের গেঞ্জি কিনছেন ক্রেতারা।

ফুটপাতে শীতের পোশাক কিনতে আসা সৈয়দ সালাউদ্দিন বলেন, সন্ধ্যার পর থেকে ভোরে শীতের প্রকোপ বাড়ছে। তাই বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনছি। তবে মান অনুযায়ী দাম কিছুটা বেশি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস