বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন: শান্ত

  |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৩০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন: শান্ত

ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হবেন, এমন প্রত্যাশায় তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে খেলতে পারবেন কিনা তাসকিন, সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা।

তবে আজ বুধবার আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন। অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই চোট থেকে পুরোপুুরি ফিট হয়ে যাব্নে টাইগার পেসার।

রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপের বিমানে চড়ার আগে আজ দুপুরে শেরে বাংলায় ফটোসেশন সেরে নিয়েছেন টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে এসে তাসকিনকে নিয়ে সুখবর জানান শান্ত।

শান্ত বলেন, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।।’

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তাসকিন। প্রথমে মনে করা হয়েছিল, শেষ ম্যাচে বিশ্রামে পাঠানো হয়েছে তাসকিনকে। পরে জানা যায়, পাঁজরের ইনজুরিতে পড়েছেন ডানহাতি টাইগার পেসার।

বিশ্বের আগে তাসকিনের ইনজুরি দুশ্চিন্তায় ফেলে দেয় নির্বাচক কমিটিকে। পেস সেনসেশনকে দলে রাখতে একদিন দেরি করে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস