প্রথম আলো কুলাউড়া বন্ধুসভার নতুন সভাপতি মনি, সম্পাদক বাবু ও সাংগঠনিক রানা
স্টাফ রিপোর্টার |
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১০৬ বার পঠিত | পড়ুন মিনিটে
যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার ২০২৫ বর্ষের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় স্টেশন চৌমুহনীস্থ পাকশী রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয় কুলাউড়া বন্ধুসভার ২০২৪ বর্ষের সর্বশেষ সভা।
সর্বসম্মতিক্রমে কুলাউড়া বন্ধুসভার বন্ধুদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে তাসলিমা সুলতানা মনিকে সভাপতি, সামসু উদ্দিন বাবু-কে সাধারণ সম্পাদক ও শেখ বদরুল ইসলাম রানা-কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কুলাউড়া বন্ধুসভার ২০২৫ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আশীষ আচার্য্য অপু, সহ সভাপতি শফিউল আলম সৌরভ, সহ সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাস ও আইরিন আক্তার জুলি, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ, অর্থ সম্পাদক রুবেল আহমদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক রিয়াদ মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আতিকুর রহমান আরিয়ান, সাংস্কৃতিক সম্পাদক সামিয়া খাঁন, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মাজেদা খানম, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম সাগর, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ময়জুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স্নেহা দেব নিধি, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিকা তাবাসসুম মাহি, মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক এমদাদুল হক সাফি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সাফওয়ান, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আনিকা তাবাসসুম চৌধুরী, বই মেলা বিষয়ক সম্পাদক সঞ্চয়িতা সেন গুপ্তা দোলা, কার্যনির্বাহী সদস্য ইয়াছিনুর রহমান নাঈম, জাইমা খান, মো: কামরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্র শেষে আপ্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।