শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

প্রতি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক   |   সোমবার, ১৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১৫০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নে প্রতি উপজেলায় তরুণ-তরুণীদের জন্য একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা রয়েছে, আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান তৈরি করার।

রোববার (১৬ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের ‘স্কিলস কম্পিটিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য শুধুমাত্র ভবন তৈরি করে দেয়াটা যথেষ্ট নয়। বরং প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক ও শিক্ষক নিয়োগ এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করতে হবে। কারিগরি শিক্ষার উন্নয়নে শ্রম বাজারের চাহিদার সাথে সঙ্গতি রেখে উপযুক্ত কারিকুলাম প্রণয়ন করতে হবে। একই সঙ্গে সামাজিকভাবে কারিগরি শিক্ষার মূল্য ও চাকরির ক্ষেত্রে এর উপযোগিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।

তিনি বলেন, দেশের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উন্নয়নের জন্য প্রতি উপজেলায় তরুণদের জন্য একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা রয়েছে আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান করা, যার মধ্যে প্রতি উপজেলা থেকে ১ হাজার তরুণ-তরুণীর জন্য বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দান করার কাজে সরকারি কেন্দ্র ব্যবহার করতে পারবে, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা ২০১১ সেই সুযোগ করে দিয়েছে। এতে করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. এ কে এম জাকির হোসেন ভূইয়া, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস