শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

প্রতিশ্রুতিতে নয় উন্নয়নের মাধ্যমেই কুলাউড়া পৌরসভার চিত্র বদলাতে চান অধ্যক্ষ সিপার উদ্দিন

  |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৭০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিশ্রুতিতে নয় উন্নয়নের মাধ্যমেই কুলাউড়া পৌরসভার চিত্র বদলাতে চান অধ্যক্ষ সিপার উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:: তারুণ্য আর বিনয়ের উৎকৃষ্ট উদাহরণ কুলাউড়া আওয়ামী রাজনীতির আলোকিত মুখ ও কুলাউড়ার তরুণ আর যুব রাজনীতির আদর্শিক নাম  অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধে ভরা এ-গ্রেড পৌরসভা কুলাউড়া। অতচ আধুনিকতার ছোঁয়া থেকে এখনো বঞ্চিত এখানকার মানুষ। যেনো মনে হয় গ্রামের দুর্বিষহ জীবন পার করছেন এ-গ্রেড পৌরসভার মানুষ।

পৌরসভার চারদিকে শুধু দুর্বিষের ছাঁপ। অধিকাংশ সড়কে লাগেনি উন্নয়ন। জ্বলে না সড়ক বাতি।এমন পরিস্থিতিতে অনেক টা হতাশা আর দুর্বিষহই কুলাউড়া পৌরবাসীর সঙ্গী।

আর তাই এমন দুর্বিষের অন্ধকার কাটিয়ে পরিকল্পিত নিরাপদ নগরায়ণের স্বপ্ন দেখছেন অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ উন্নয়ন বঞ্চিত পৌরবাসী কে নিয়ে।

অদম্য এক সাহসী ও হাস্যোজ্জ্বল পজেটিভ মনের মানুষ সিপার উদ্দিন প্রতিশ্রুতি দিয়ে নয় “উন্নয়ন করে বদলাতে চান পৌরসভা” কে। আর তাই এবার কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন। কুলাউড়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। যিনি তার বিচক্ষণতা ও দক্ষতা দিয়ে আওয়ামী রাজনীতিতে নিজের অবস্থান জানান দিয়েছেন।

ছোট বেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। পরিচ্ছন্ন রাজনীতি চর্চায় বিশ্বাসী তিনি। কুলাউড়ার বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আরো বেশি করতে চান। মানুষের প্রয়োজনীয়তা বুঝার চেষ্টা করেন। জনগনের সাথে মিলে মিশেই থাকা পছন্দ করেন তিনি। জনগনও অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন।

নির্বাচন ঘিরে সভা, মিটিং তার প্রমাণ বলা যেতে পারে। জোড়ালো কোন পূর্ব ঘোষণা ছাড়া তিনি হঠাৎ সভা মিটিং আয়োজন করলেই সেখানেই মুহুর্তের মধ্যেই শ’শ’লোক জড়ো হয়ে যায়। ভালোবেসে বুকে টেনে নেন। সাধারণ মানুষ তাদের মনের চাওয়া পাওয়া, সুখ-দুঃখ ভাগাভাগি করেন। এ দৃশ্য দেখে মনে হয় সন্তানের কাছে পিতা-মাতা তাদের আবেগ অনুভূতি প্রকাশ করছে। উঠতি বয়সী তরুণ ও যুবকরা সেলফি বা ছবি তোলার জন্য মুখিয়ে থাকে। ভালোবাসা ও আন্তরিকতার কারণে সাধারণ জনগনের কাছে খুবই জনপ্রিয় তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস