সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকৃতিতে শীতের আগমনী বার্তা

ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই শীতের আগমনী বার্তা। শিশির ভেজা ও কুয়াশা জানান দিচ্ছে, শীত আসছে।  দালান কোঠায় শীতের পরশ একটু দেরিতে এলেও, মৌলভীবাজারে এরইমধ্যে দেখা মিলছে কুয়াশার। প্রকৃতিতে হেমন্তের হিম হিম হাওয়া। ঘাস ভিজছে শিশিরে।

চারিদিকে এখন সকাল। রোদের নরম রঙ শিশুর গালের মত লাল। রুপসী বাংলায় হেমন্তের এই চিরায়ত রুপের কথা বারবার এসেছে হৃদয়ের কবি জীবনানন্দ দাশের কবিতায়।

হেমন্ত মানেই শীতের আগমনী। শিশিরভেজা ঘাস, ভোরে ও সন্ধ্যায় কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি। শীতের আগাম সবজিতে খেতে কৃষকের ব্যস্ততা।

গ্রামবাংলার সাধারণ মানুষেরা বলছেন, ‘হেমন্ত মানে শীত শীত ভাব, ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রকৃতি। শেষ রাতের দিকে ঠান্ডা লাগে, পরে হয়তো হালকা চাদর মুড়ে দেই।’

জেলার গ্রামগুলোয় শুরু হয়েছে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ। শীত যত বাড়বে, হাড়িতে ততই জমবে খেজুরের রস। শুরু হবে গুড় ও পিঠা তৈরির উৎসব।

গ্রামবাংলার সাধারণ মানুষেরা বলছেন, অপ্রাপ্তি আর দুঃখবেদনা যতই থাকুক, হেমন্ত এলে প্রকৃতির মতো তাদের জীবনেও যেন এক শীতলতা, যেন এক অন্যরকম অনুভূতি তৈরি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস