মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

প্রকাশ্যে ধূমপান করায় ৮ জনকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকাশ্যে ধূমপান করায় ৮ জনকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান

পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান আইনত দণ্ডনীয়। এই আইন অমান্য করে রাজশাহী রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ধূমপান করছিলেন ধূমপায়ীরা। এ অবস্থায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটজনকে আটক করে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসনীম জাহানের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযান শেষে সহকারী কমিশনার তাসনীম জাহান বলেন, অভিযান চলাকালে তামাক নিয়ন্ত্রণ আইনের ৪-এর উপধারা-২ লঙ্ঘন করায় সাতজনকে জরিমানা করা হয়েছে।

একই আইনের ৫-এর (ছ) ধারা লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে আরেকজনকে জরিমানা করা হয়েছে। এই আটজনের কাছ থেকে মোট দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তাসনীম জাহান আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাবলিক প্লেসে ধূমপানের ফলে ধূমপায়ী নিজে ক্ষতিগ্রস্তের পাশাপাশি তার আশেপাশে থাকা অধূমপায়ীরা সমান ক্ষতিগ্রস্ত হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস