শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

পাগলা-বীরগাঁও সড়কে রাস্তায় ভাঙন, বর্ষার আগেই সংস্কারের দাবি

শান্তিগঞ্জ প্রতিনিধি   |   রবিবার, ০৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাগলা-বীরগাঁও সড়কে রাস্তায় ভাঙন, বর্ষার আগেই সংস্কারের দাবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা বাজার-বীরগাঁও সড়কে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। রাস্তাজুড়ে গর্ত আর ধ্বংসপ্রাপ্ত অংশে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নের হাজারো মানুষ।

স্থানীয়দের আশঙ্কা, বর্ষা শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি পাগলা বাজার থেকে বীরগাঁও খালপাড় ব্রিজ পর্যন্ত বিস্তৃত। ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ কর্মস্থল, চিকিৎসা ও কেনাকাটাসহ দৈনন্দিন যাতায়াতে এই রাস্তাই ব্যবহার করেন। এছাড়াও, পাগলা বাজার হয়ে সিলেট, সুনামগঞ্জসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এই এলাকার যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সড়কটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর সড়কটির বিভিন্ন অংশে ভাঙনের সৃষ্টি হয়। পরবর্তীতে ২০২৪ সালে নতুন করে ক্ষতিগ্রস্ত হলে, স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে বীরগাঁওয়ের সন্তান সাদিকুর রহমান (বাছন) নিজের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে সাময়িক মেরামতের ব্যবস্থা করেন। এতে কিছুটা স্বস্তি ফিরলেও, বর্তমানে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও ভাঙনের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বীরগাঁও, খালপাড়, পাগলা সহ আশপাশের গ্রামের বাসিন্দারা জানান, বর্ষা শুরু হলে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হবে এবং তখন যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়তে পারে। তাই অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার না করলে ইউনিয়নের মানুষকে বর্ষায় চরম দুর্ভোগে পড়তে হবে, এমনকি অনেক সময় রোগী বহন বা শিক্ষার্থীদের যাতায়াতও বাধাগ্রস্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস