বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

পর্যটকদের জন্য খুলছে মাধবকুণ্ড জলপ্রপাত

  |   রবিবার, ০১ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্যটকদের জন্য খুলছে মাধবকুণ্ড জলপ্রপাত

বড়লেখা প্রতিনিধি:: করোনাভাইরাস প্রকোপের কারণে প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর আজ রোববার (০১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা মাধবকুণ্ডে প্রবেশ করতে পারবনে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন বিপুলসংখ্যক ভ্রমণপিপাসুর পদচারণে মুখর হয়ে থাকে জলপ্রপাত এলাকা। প্রকৃতিপ্রেমী মানুষ অবকাশ পেলেই ছুটে আসেন মাধবকুণ্ডে। বিশেষ করে বিভিন্ন উৎসবে সেখানে একটু বেশি পর্যটকের সমাঘম ঘটে। পর্যটকের পদভারে তখন মুখর হয়ে ওঠে জলপ্রপাত এলাকা। এতে বেচাকেনা বাড়ে স্থানীয় ব্যবসায়ীদের।

তবে করোনাভাইরাস সংক্রমনের শঙ্কায় গত ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। ফলে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা মাধবকুণ্ড জলপ্রপাতের প্রবেশ পথ থেকে হতাশ হয়ে ফিরে যান। এতে লোকসানে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা।

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস ২৪টুডে নিউজকে বলেন, রোববার (১ নভেম্বর) থেকে পর্যটকের জন্য মাধবকুণ্ড জলপ্রপাত খুলে দেওয়া হচ্ছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা মাধবকুণ্ডে প্রবেশ করতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস