সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান

জীবনের পঞ্চাশ বসন্ত পার করেছেন তিনি। এই বয়সে এসে অনেকেই যখন নাতি-নাতনির মুখ দেখার স্বপ্ন দেখেন, সেখানে কেউ পণ করে নেন নিজের শর্তে বাঁচতে। বলা হচ্ছে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের কথা; বিয়ের পিঁড়িতে বসার বিন্দুমাত্র তাগিদ নেই যার। এই বয়সে এসেও ‘সিঙ্গেল’ জীবনটাই চুটিয়ে উপভোগ করতে চান ‘কাহো না… পেয়ার হ্যায়’ খ্যাত এই তারকা।

সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে নিজের অবিবাহিত থাকার এই ইচ্ছার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ‘আস্কঅ্যামি’ হ্যাশট্যাগে ওই প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত আমিশার কাছে জানতে চান, তিনি কবে বিয়ে করছেন? এর সোজাসাপ্টা উত্তরে অভিনেত্রী লেখেন, ‘কখনোই না। সিঙ্গেল থেকে আমি ভীষণ খুশি। আমার ১০০ জন কাছের পরিবার ও বন্ধু রয়েছে, যারা আমাকে ভালোবাসে। আমি চাই না কোনো একজন পুরুষ জীবনে এসে এসব কিছু বদলে দিক।’

ভারতীয় গণমাধ্যমসূত্রের খবর, বর্তমানে বিয়ের কোনো ইচ্ছা নেই বলে জানালেও এর আগে প্রেম ও ক্যারিয়ারের মাঝে কঠিন এক সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছিলেন আমিশা। ইউটিউবার রণবীর এলাহবাদিয়ার পডকাস্টে তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একটি গভীর সম্পর্কে ছিলেন। কিন্তু তার সঙ্গী চাননি তিনি এই গ্ল্যামার জগতে যুক্ত হোন, আর সে কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি।

ওই সম্পর্কের কথা স্মরণ করে আমিশা বলেছিলেন, ‘যারা আপনাকে ভালোবাসবে, তারা আপনার ক্যারিয়ারেরও উন্নতি চাইবে। ক্যারিয়ারের জন্য আমি অনেক কিছু হারিয়েছি, আবার ভালোবাসার জন্যও অনেক ছাড় দিয়েছি।’ আমিশা জানান, তার সেই প্রেমিক দক্ষিণ মুম্বাইয়ের এক বড় শিল্পপতি পরিবারের সন্তান ছিলেন। দুজনের পারিবারিক ও শিক্ষাগত পটভূমিও একই ছিল। কিন্তু সঙ্গী তাকে ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে চাননি বলেই ভালোবাসার বদলে ক্যারিয়ারকে বেছে নেন এই তারকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস