
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ২৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন এর বাড়িতে ভাঙচুর, লুটপাঠ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
উগ্র–মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা শহরের পৌরসভার পশ্চিম রাজারামপুর এলাকায় মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে দিকে এঘটনা ঘটে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, গত ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে নিলুফা মমিন আত্মগোপনে রয়েছেন। বাড়িতে তাঁর বড় মেয়ে মিলি মমিন ও ১ নাত্নী থাকেন এছাড়াও দুটি বাড়াটিয়া পরিবার রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত একদল উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী নিলুফা মমিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
বাড়ির নিচ–তলায় বসার ঘরে ব্যবহিত ফ্রিজ, টেলিভিশন, সোফা, আলমারি, ডাইনিং টেবিলসহ আসবাপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও ২য়তলায় একিভাবে ভাঙচুর চালানো হয়েছে। বাড়িতে বসবাসরত ভাড়াটিয়া পরিবারের বেশকিছু কক্ষও ভাঙচুর থেকে রেহাই পায়নি।
স্থানীয় চুনু মিয়া, জুয়েল মিয়া ও বাহাদুর বেপারীসহ স্থানীয়রা সাংবাদিকদের জানান, হঠাৎ করে একদল উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী ঘন্টাব্যাপী হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এসময় নিলুফা মমিনের বড় মেয়ে মিলি মমিন (৪২) ও তাঁর ১ মেয়ে সন্তান নিদি (১৩) সহ পরিবারের অন্য সদস্যরা পালিয়ে আত্মরক্ষা পান।
ঘন্টাব্যাপী হামলায় বাড়িতে থাকা মুল্যবান আসবাপত্রসহ ১০ভরি স্বর্ণ, নগদ ৫০হাজার টাকা নিয়ে যান। যাওয়ার সময় ভাঙচুরকৃত মালামালে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, নিলুফা মমিনের বড় মেয়ে ও নাত্নীকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতেও সক্ষম হন।
তাছাড়া উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী একি তারিখে অর্থাৎ ৬ আগস্ট ২০২৪ইং বিকেলে স্থানীয় নেওয়াজপুর ইউনিয়নে গিয়ে ভুলুয়া ফাউন্ডেশনের উপরেও হামলা চালায় তখন ভুলুয়া ফাউন্ডেশনের সদস্য মোঃ জসিম উদ্দিন, নাজমুন নাহার, নুরুল ইসলাম উক্ত ফাউন্ডেশনের ভিতরে দৈনন্দিন কাজ করছিলেন। এক পর্যায় ধর্মীয় উগ্রবাদীরা উপস্থিত সদস্যদের ফারহানা মমিনের কথা জিঙ্গেস করে এবং বলে ফারহানা মমিন নাকি এখন আমেরিকায় থাকে। তাকে পেলে প্রাণে মেরে ফেলতাম। সে আমেরিকায় থেকে নাকি ভুলুয়া ফাউন্ডেশনের জন্য ফারহানা মমিন টাকা পাঠায় বিকাশের মাধ্যমে উক্ত সংগঠন চালানোর জন্য ।
পরে উল্লেখিত জঙ্গিগোষ্ঠীর আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে রক্ষা পান ফাউন্ডেশনের সদস্য মোঃ জসিম উদ্দিন, নাজমুন নাহার এবং নরুল ইসলাম।
এঘটনায় সংশ্লিষ্ট থানার (ওসি) বলেন, হামলা, লুট ও ভাঙচুরের ঘটনা মৌখিকভাবে অবগত হয়েছি। তবে এ ঘটনায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিব।
