বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

  |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনোই কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি।

আজ সোমবার সকাল ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি আমার পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “আশা করি, সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস