রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

নিখোঁজ হওয়া গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার

  |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ হওয়া গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়া তিন সন্তানের জননী এক গৃহবধূকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের চারদিন পর শনিবার (৫ এপ্রিল) রাতে তাকে বাকেরগঞ্জে পরকীয়া প্রেমিক হাসান মাহমুদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যান ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরের দিন ওই নারীর স্বামী আলমগীর হোসেনসহ ৯ জনের নামে একটি অপহরণ মামলা করেন গৃহবধূর বাবা আলমগীর হাওলাদার। পরে পুলিশ সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারা বর্তমানে কারাগারে।

এ ঘটনার পর শনিবার রাতে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ও তার প্রেমিককে থানায় নিয়ে এলে তাদের শাস্তির দাবিতে ভিড় করে শতশত মানুষ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিককে একই মামলায় আসামি করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস